ঢাকা: রাজনীতি মানে সচেতনতা, রাজনীতি মানে দেশের কথা বলা, লোকের কথা বলা। রাজনীতি সর্বদাই জনস্বার্থমূলক হওয়া উচিৎ। কিন্তু আজ রাজনীতি কোথায় দাঁড়িয়ে?

বিশ্বসেরা রাজনীতিবিদ, নোবেলজয়ীর অবহেলা আর লোভের কারণে শিশুগুলো কতটা কষ্ট পেয়ে মারা যাচ্ছে! ভীষণ বেদনাদায়ক! যার যায় সে বোঝে!

বর্তমানে বাংলাদেশে হামের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে।

আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে, একটি ছোট অবহেলা কীভাবে মহামারীর রূপ নিতে পারে।

হাম অত্যন্ত মারাত্মক একটি সংক্রামক রোগ। একজন হামের রোগী থেকে গড়ে ১২-১৮ জন সুস্থ মানুষের সংক্রমণ হতে পারে।

হাম নিয়ন্ত্রণে রাখতে হলে সমাজের অন্তত ৯৩% এর বেশি মানুষকে টিকার আওতায় থাকতে হয়।

উদ্বেগের বিষয় হলো, আক্রান্তদের মধ্যে অনেক শিশুর বয়স ৯ মাসের কম, অর্থাৎ তাদের প্রথম ডোজ টিকা নেওয়ার আগেই তারা আক্রান্ত হচ্ছে। এর মানে হলো সমাজে ভাইরাসের উপস্থিতি এতটাই বেশি যে ছোট শিশুরাও রেহাই পাচ্ছে না।

হামের প্রাদুর্ভাব মোকাবিলায় আজ সোমবার দেশজুড়ে শুরু হয়েছে জরুরি টিকাদান কর্মসূচি। এ কর্মসূচির আওতায় ৬ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

আজ সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা পার্কের ‘লিটল অ্যাঞ্জেল সেমিনারিতে’ স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন।

সাপ্তাহিক ছুটির দিন ছাড়া বাকি দিনগুলোয় সকাল আটটা থেকে দেশের সমস্ত স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে হাম-রুবেলার টিকা দেওয়া হবে।

সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) সহকারী পরিচালক হাসানুল মাহমুদ জানান, দেশের ১৮ জেলার ৩০ উপজেলা ও চারটি সিটি করপোরেশনসহ সব এলাকা মিলিয়ে প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে এই কার্যক্রমের আওতায় টিকা দেওয়া শুরু হয়েছে।

এদিকে, আজ শুরু হওয়া দেশব্যাপী হাম–রুবেলার জরুরি টিকাদান কর্মসূচি সিটি করপোরেশন এলাকায় আগামি ২০ মে পর্যন্ত এবং অন্যান্য জায়গায় ১২ মে পর্যন্ত চলবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *