ঢাকা: সারাদেশে আজ মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে শুরু হয়ে যাচ্ছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা।

কিন্তু তার আগে এডমিট কার্ডই হাতে পায়নি শিক্ষার্থীরা। তারা কী নিয়ে প্রবেশ করবে পরীক্ষার হলে? প্রবেশপত্র ছাড়া কি তাদের পরীক্ষা দিতে দেয়া হবে? কোন পরিচয়ে তারা পরীক্ষা দেবে?

পরীক্ষার আগের রাতে ছাত্রছাত্রীরা পড়াশোনা করে। আর বাংলাদেশে প্রবেশপত্র হাতে পাওয়ার জন্য লড়াই করছে!

সোমবার রাতেও প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধায় এসএসসি পরীক্ষার্থীরা ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেছে।

রাতটা পোহালেই আজ এসএসসি পরীক্ষা কিন্তু এখনো এডমিট কার্ড হাতে পায়নি গাইবান্ধার বহু শিক্ষার্থী। এতোগুলো শিক্ষার্থীর একটা বছর নষ্ট করে দিলো তারা, এর দায়ভার কে নেবে?

শিক্ষামন্ত্রী শুধু নকল ধরলেই কি দায়িত্ব শেষ? এই শিক্ষার্থীদের ভবিষ্যৎ, তাদের হারানো সময়—এর মূল্য কে দেবে? আমরা কি সঠিক শিক্ষা চাই, নাকি শুধু নিয়ম দেখানোর জন্য কঠোরতা? শিক্ষার্থীদের জীবন নিয়ে আর কত পরীক্ষানিরীক্ষা চলবে?

রাতে পরীক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়ে। আগের রাত পর্যন্ত গাইবান্ধার পলাশবাড়ীতে প্রবেশপত্র না পেয়ে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে রাখে পরীক্ষার্থীরা।এতে রাস্তার দুই পাশে শত শত যানবাহন আটকে পড়ে।

জানা গেছে, উপজেলার গৃধারীপুর উচ্চ বিদ্যালয়ের ৪০ জন পরীক্ষার্থী সকাল থেকে বিদ্যালয়ে ঘুরে প্রবেশপত্র পায়নি।

শিক্ষার্থীদের অভিযোগ, প্রবেশপত্র চাইলে প্রধান শিক্ষক নানা টালবাহানা করে। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হলে তারা বিদ্যালয়ের সামনে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে।

পরীক্ষার আগের রাতে এমন দায়িত্বজ্ঞানহীন আচরণের প্রতিবাদে অভিভাবকরাও শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে মহাসড়কে অবস্থান নেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উপজেলা প্রশাসন ও পুলিশ বাহিনীর সদস্যরা।

অবশেষে সোমবার রাত সাড়ে আটটা থেকে অবরোধ শুরু হলে রাত ১০টায় উপজেলা নির্বাহী অফিসার এসে প্রবেশপত্র দেয়ার আশ্বাস দিলে পরীক্ষার্থী অবরোধ তুলে নেয়। এরপর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *