ঢাকা: ভারতে যারা অবৈধভাবে কোনো সঠিক কাগজপত্র ছাড়াই যাচ্ছে, সেই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে তীব্র গতিতে অভিযান অব্যাহত রয়েছে। এবং বাংলাদেশি তাদের বিরুদ্ধে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা অত্যন্ত কঠোর অবস্থান অবলম্বন করেছেন।
হিমন্ত সরাসরি অবৈধ বাংলাদেশিদের উচ্ছেদ করা এবং তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার কথা বলেন। তাঁর তীক্ষ্ণ রাজনৈতিক পদক্ষেপের কারণে সারা ভারতে তিনি যথেষ্ট কঠোর মুখ্যমন্ত্রী হিসেবেই পরিচিত।
তাছাড়া ভারতের পশ্চিমবঙ্গ, দিল্লিসহ অন্যান্য রাজ্যগুলোতেও গাদা গাদা অবৈধ বাংলাদেশি ধরা পড়ছে। যারা অবৈধ উপায়ে ভারতে গিয়ে বিভিন্ন কাজে যুক্ত হচ্ছে। আবার কেউ কেউ জঙ্গী গোষ্ঠীর সাথে হাত মিলিয়ে ভারতের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। এদের গ্রেপ্তার করা হচ্ছে কঠোর অভিযানে।
এবার ফের অসমে পাকড়াও হলো একাধিক বাংলাদেশি, যাদের অবৈধ বলে উল্লেখ করা হয়েছে।
সোমবার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন, ১৬ জন বাংলাদেশী অনুপ্রবেশকারীকে পাকড়াও করেছে সে রাজ্যের নিরাপত্তা বাহিনী।
সোমবার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে হিমন্ত বিশ্ব শর্মা লেখেন, ‘‘ত্রুটিপূর্ণ ‘প্যাকেজগুলি’ শনাক্ত করা হয়েছে। সেগুলি উৎসে ফেরত পাঠানো হয়েছে। ভোরের দিকে আমাদের সতর্ক নিরাপত্তা বাহিনী ১৬ জন অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে শনাক্ত করে এবং তাদের ফেরত পাঠানো হয়েছে। আমি আগেও বলেছি, আবারও বলছি, অসম ভারতের নিরাপত্তা রক্ষার জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যাবে।’’
