ঢাকা: গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম এবং বলা হয়েছে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এবং এই একই সময়ে এই নিয়ে নতুন আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৪৭ জন।

মঙ্গলবার (২১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত সবশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

তবে এই হামের উপসর্গ নিয়ে বিষয়টাই একটা হিপোক্রেসি।

হামের উপসর্গ হাম ছাড়া আর কী!? আবার বলা হয় হাম সন্দেহে মৃত্যু!

সিস্টেম ইচ্ছে করেই ল্যাব টেস্টের অভাবে বা টেস্ট না করিয়ে মৃত্যুর সংখ্যাটাকে আড়াল করার চেষ্টা করছে। কারণ, যদি বলা হয় দেশে হামে ২০০-এর বেশি শিশু মারা গেছে, তবে সিস্টেমের নগ্ন রূপটা সবার সামনে চলে আসবে।

মঙ্গলবার (২১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এইসব তথ্য জানানো হয়েছে।

দেখা যায়, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত সারাদেশে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৩৮ জন এবং হামের উপসর্গ নিয়ে আরও ১৮৮ জন শিশুর মৃত্যু হয়েছে। অর্থাৎ এগুলো সব হামেই মৃত্যু।

এছাড়াও এসময় হামে নিশ্চিত আক্রান্ত হয়েছে ৩ হাজার ৮০৫ জন এবং উপসর্গ নিয়ে আরও ২৫ হাজার ৯৩৫ জন আক্রান্ত হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *