ঢাকা: বিচারহীনতার কারণেই বাংলাদেশে হত্যা,গুম,খুন,ধর্ষণ, মবের সংস্কৃতি ব্যাপক হাড়ে বাড়ছে।

চলতি বছর তথা ২০২৬ সালের প্রথম তিন মাসে সারা দেশে ৮৫৪টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যার মধ্যে রাজধানী ঢাকাতেই ঘটেছে ১০৭টি।

৮৫৪ টি ঘটনা বলা হচ্ছে যদিও ধারণা হয়, আরো বেশি ঘটেছে হত্যা।

বর্তমানে নির্বাচিত সরকার দেশ পরিচালনা করছে। তারপরেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।শীর্ষ সন্ত্রাসীদের পুনরুত্থানকে ঘিরে উদ্বেগ বেড়েই চলেছে।

গা শিউরে ওঠা এক একটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এই এপ্রিল মাসের প্রথম ১৫ দিনেই ঢাকায় অন্তত ১৬টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই তিন মাসে ঢাকায় মোট ১০৭টি খুনের ঘটনা হয়েছে। এর মধ্যে মার্চে ঘটেছে ৩৩টি, ফেব্রুয়ারিতে ৩৮টি ও জানুয়ারিতে ৩৬টি।

চাঁদাবাজির ঘটনা ঘটছেই লাগাতার। চাঁদা না দিলে ঘরে ঢুকে হত্যা করে ফেলে রেখে যাচ্ছে দুষ্কৃতীরা।

রাজধানীর বিভিন্ন এলাকায় বাজার, ফুটপাত, ব্যবসা প্রতিষ্ঠান থেকে প্রতিদিন লাখ লাখ টাকা চাঁদা আদায় করা হচ্ছে। টেন্ডার নিয়ন্ত্রণ, জমি দখল ও কন্ট্রাক্ট কিলিংসহ নানা অপরাধে জড়িত এসব চক্র।

এবং জানা গিয়েছে, এইসব চাঁদার অর্থ হুন্ডির মাধ্যমে বিদেশে পাঠানো হচ্ছে।

এমনকি এই ঘটনাও শোনা যাচ্ছে, ঘরে স্ত্রী, মেয়ে নিয়েও থাকা যাচ্ছে না। দুর্বৃত্তরা যাকে খুশি তার ঘরে ঢুকে মহিলাদের নিয়ে ফূর্তি করতে চায়, তাকে ভোগ করবে, প্রতিবাদ করলে স্বামী সন্তানদের হত্যা করার হুমকি দেয়া হচ্ছে। দেখার কেউ নেই, অপরাধীদের শায়েস্তা করার কেউ নেই।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *