ঢাকা: ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরঙ্কুশ বিজয় লাভ করার পর, দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও ভারতের সম্পর্কের নতুন সমীকরণ তৈরি হচ্ছে।

বলা যায় দুই দেশের সম্পর্কটা মেরামত হচ্ছে। কারণ মাঝখানে এই সম্পর্কে ফাটল ধরেছিলো।

বাংলাদেশ ভারত থেকে তেল আমদানি করছে। এবং ভারত সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে।

দেশে জ্বালানি তেলের মজুদ স্বাভাবিক রাখতে এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার পাইপলাইনের মাধ্যমে এই তেল আমদানি করছে।

জ্বালানি তেল ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি লিমিটেড (NRL) থেকে পাম্পিংয়ের মাধ্যমে পাঠানো হচ্ছে।

ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরো ৭ হাজার মেট্রিক টন ডিজেল পার্বতীপুর ডিপোতে আসা শুরু হয়েছে। আগামিকাল বৃহস্পতিবার পাম্পিং শেষ হবে।

পার্বতীপুর রেলহেড পিওএল ডিপোতে অবস্থিত মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ব্যবস্থাপক (অপারেশন) কাজী মো. রবিউল আলম জানান, গত ২০ এপ্রিল নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে ডিজেল পাম্পিং শুরু হয় এবং বৃহস্পতিবারের মধ্যে পাম্পিং শেষ হবে।

উল্লেখযোগ্য যে, এই নিয়ে চলতি এপ্রিল মাসে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে তিন দফায় মোট ২০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হয়েছে দেশে।

চলতি মাসেই আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *