ঢাকা: হামের জন্য শিশুগুলোর মৃত্যু মিছিলের দায়ভার কে নেবে? অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য খাতে যে দুর্নীতি হয়েছে, বর্তমান সরকার এর উচিৎ ,এই সব দুর্নীতিবাজ উপদেষ্টাদের, আইনের আওতায় এনে তাদের সঠিক বিচার করা।

অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. ইউনূস দেশের স্বাস্থ্য খাতের এমন বেহাল দশা করে রেখে গেলেন।

কেন কোন বিবেচনায় তিনি তার নিজের প্রতিষ্ঠানের নূরজাহান বেগমকে স্বাস্থ্য উপদেষ্টা বানালেন?

সন্তানের লাশ নিয়ে বাবা-মায়ের এই আহাজারির শেষ কোথায়?

হামে আক্রান্ত হয়ে দেশে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ৩৫৮ শিশু।

আজ (বুধবার) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে হাম বিষয়ে এই তথ্য জানানো হয়েছে।

হাম ও হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত দেশে মোট ১২৮ শিশুর মৃত্যু হয়েছে।  যদিও সংখ্যাটা আরো বেশি।

গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত সারাদেশে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৩৮ শিশুর এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৯০ শিশুর।

এ ছাড়া এ সময় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৯৩৪ জন এবং ২৭ হাজার ১৬৪ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *