সিরাজগঞ্জ: মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতীয় চারনেতার অন্যতম শহীদ এম. মনসুর আলী মেডিক্যাল কলেজের নাম পরিবর্তন করা হল। রাখা হয়েছে ‘সিরাজগঞ্জ মেডিকেল কলেজ’।

এই কাজ করে বিএনপি সরকার নিজেদের কট্টর মুক্তিযুদ্ধবিরোধী প্রমাণ করলো আবারো। যে পাঁয়তারা তারা শুরু করেছে তা যথেষ্ট সংবেদনশীল।

শহীদ এম. মনসুর আলী জাতীয় চার নেতাদের একজন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি মুজিবনগর সরকারের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

তারেক রহমান সরকার মনসুর আলী মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে নতুন নাম রেখেছে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ।

মনসুর আলীর মতো জাতীয় নেতার নাম মুছে দেওয়া নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে!

আমাদের দেশে ধর্মানুভূতি নিয়ে ব্যবসা ও রাজনীতি শুধুমাত্র দাড়ি-টুপিওয়ালা ধর্ম বণিকরাই করে না; জনতুষ্টি আদায়ে ধর্মান্ধ নাগরিকদের ধর্মানুভূতি নিয়ে শাসকশ্রেণীও অনায়াসে খেলা করে! আর আমরা হাতে তালি দেই।

শহীদ এম. মনসুর আলী মহান মুক্তিযুদ্ধের সংগঠক, সিরাজগঞ্জের কৃতি সন্তান যাকে নিয়ে পুরো উত্তরবঙ্গ অহংকার করে।

জাতীয় নেতা মনসুর আলী বাঙালির গৌরবের ইতিহাসের অন্যতম স্থপতি। এই কুকর্ম মুক্তিযুদ্ধকে অপমান করার সামিল।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখা থেকে মঙ্গলবার এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে সচিব মো. কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত এ সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি মেডিকেল কলেজগুলোর নাম পুনর্নির্ধারণ ও সহজীকরণের অংশ হিসেবে এই পরিবর্তন আনা হয়েছে। ফলে এখন থেকে প্রতিষ্ঠানটি নতুন নামেই সকল কার্যক্রম পরিচালনা করবে।

২০১৪ সালে সিরাজগঞ্জের শিয়ালকোল এলাকায় প্রায় ৩০ দশমিক ৯০ একর জমির ওপর ৮৮২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে কলেজটির নির্মাণকাজ শুরু হয়। পরে ২০২১ সালের আগস্টে এখানে চিকিৎসাসেবা কার্যক্রম চালু হয়।

বর্তমানে মেডিকেল কলেজ ও হাসপাতালে ২০টি বিভাগ, ১৫টি ওয়ার্ড, ১৫টি অপারেশন থিয়েটার এবং ৩৮ শয্যার সিসিইউ ইউনিট আছে।

হাসপাতালের পরিচালক ডা. এটিএম নুরুজ্জামান জানান, মেডিকেল কলেজ ও হাসপাতাল দুটি পৃথক অধিদপ্তরের আওতায় পরিচালিত হয়। একটি শিক্ষা এবং অন্যটি পরিষেবা খাতের অধীন।

তিনি বলেন, ‘কলেজের নাম পরিবর্তন করা হলেও হাসপাতালের নাম এখনও পরিবর্তন হয়নি। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। আশা করা যাচ্ছে, দ্রুতই হাসপাতালের নাম পরিবর্তনের প্রজ্ঞাপন জারি হবে।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *