দিনাজপুর: পুরোপুরি বন্ধ দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন! ধীরে ধীরে সব বন্ধ হয়ে যাচ্ছে। দিন যাচ্ছে আর দেশের অবস্থা ভয়াবহ হচ্ছে।

বুধবার রাতে প্লান্টটির ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। এর ফলে বর্তমানে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ রয়েছে।

এ অবস্থায় উত্তরবঙ্গজুড়ে চরম লোডশেডিংয়ের আশঙ্কা দেখা দিয়েছে। তীব্র গরমের এই সময়ে বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে পড়তে পারেন সাধারণ মানুষ।

হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে গেছে।

কর্তৃপক্ষ জানায়, কয়লার সঙ্গে পাথর আসায় বয়লার পাইপ ফেটে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

উল্লেখযোগ্য যে, বিদ্যুৎ কেন্দ্রটির দুটি ইউনিট আগে থেকেই বন্ধ ছিল।

দীর্ঘদিন থেকেই বন্ধ বিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন ২ নম্বর ইউনিট এবং ২৭৫ উৎপাদন ক্ষমতাসম্পন্ন ৩ নম্বর ইউনিট।

এখন চালু থাকা একটি ইউনিটও বন্ধ হয়ে যাওয়ার ফলে এই কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেল।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক জানান, মেরামতের কাজ চলছে।তবে মেরামত করে আবার উৎপাদন শুরু করতে ৪ থেকে ৫ দিন সময় লাগতে পারে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *