ঢাকা: আবারো দুর্ঘটনায় প্রাণ হারালেন দুইজন।

রাজধানীর বনানী সেতু ভবন এলাকায় ভূঁইয়া পরিবহনের একটি বাস আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে উঠে যায়।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল)বিকেল ৩টা ৫০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে।

এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত দুই ব্যক্তি সিটি করপোরেশনের শ্রমিক, সড়কে সৌন্দর্যবর্ধনের কাজে নিয়োজিত ছিলেন তাঁরা। এই অবস্থায় চরম দিনটি নেমে আসে জীবনে।

একটি ঘটনায় বাসটি নিয়ন্ত্রণ হারায় বলে জানা যায়। মহাখালী থেকে গাজীপুরগামী ‘ভুঁইয়া পরিবহন’-এর একটি বাসে তৃতীয় লিঙ্গের কিছু ব্যক্তি উঠতে চাইলে চালক ও বাসের হেলপার বাধা দেয়।

তখন হাতাহাতি লেগে যায়। এই সময়েই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা ফুটওভার ব্রিজে ধাক্কা দেয়।

এই সময় দুই শ্রমিক বাসের ধাক্কায় মারা যান। বাসের চালক পালিয়ে গেছে বলে জানা যায়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *