চট্টগ্রাম: সব জায়গায় চাঁদাবাজি! বৈশাখী মেলায় বছর ঘুরে ব্যবসায়ীরা আসেন অল্প কিছু লাভ করতে। এখানেও গরীবদের কাছ থেকে চলছে নরপশুদের চাঁদাবাজি।

চট্টগ্রামের ঐতিহ্যবাহী বৈশাখী মেলা ঘিরে সক্রিয় হয়ে উঠেছে একাধিক চাঁদাবাজ চক্র। চাঁদাবাজি সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে এখন।

পণ্যবাহী ট্রাক থেকে শুরু করে মেলার অস্থায়ী দোকান সবখানে প্রকাশ্য চাঁদাবাজি চলছে।

এমনকি পুলিশের নাম করেও টাকা তোলা হচ্ছে, এমন অভিযোগ করেছেন মেলায় অংশ নিতে আসা দেশের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীরা।

ব্যবসায়ীরা বলছেন, গত বছরের তুলনায় এবার চাঁদার হার দ্বিগুণ হয়েছে। ফলে বিপাকে পড়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা।

বসতে না বসতেই চাঁদা চাই। মেলায় অংশ নেওয়া ব্যবসায়ীদের অভিযোগ, পণ্য নিয়ে মেলা প্রাঙ্গণে প্রবেশের শুরুতেই প্রতিটি গাড়ি বাবদ পুলিশকে ২ হাজার টাকা দিতে হচ্ছে।

এরপর মেলার ভেতরে বসার জন্য ‘ভাড়া’ হিসেবে আলাদা আলাদা দোকানে ৫ হাজার থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত চাঁদা দিতে হচ্ছে।

আবার রাতেও একদল এসে টাকা চাইছে। কী ভয়াবহ পরিস্থিতি দেশের!

এদিকে, চট্টগ্রামের ঐতিহ্যবাহী বৈশাখী মেলায় চাঁদাবাজির অভিযোগে চারজনকে ধরে থানা হাজতে নিয়েছে কোতোয়ালী থানা পুলিশ। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

শুক্রবার (২৪ এপ্রিল) রাত ৯টার দিকে তাদের মেলা থেকে ধরে থানায় নিয়ে আসা হয়।

জানা গিয়েছে, আটকরা চট্টগ্রাম মহানগর বিএনপির এক যুগ্ম আহ্বায়কের অনুসারী হিসেবে পরিচিত।

এখন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলছেন, যাদের ধরে আনা হয়েছে তারা নাকি মাইনর, স্কুলের শিক্ষার্থী। ভুল বোঝাবুঝি নিয়ে ঝামেলা হয়েছে। তাদের ছেড়ে দেয়া হবে।

শিক্ষার্থীরা চাঁদাবাজি করে নাকি? জনগণ বলছে, ছেড়েই যদি দেয়া হবে তাহলে ধরলেন কেন?

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *