ঢাকা: একদিকে লোডশেডিং, আরেকদিকে তাপপ্রবাহ মাথার ওপর! মানুষের মাথার ঘাম পায়ে পড়ছে রীতিমতো। কী ভয়ঙ্কর অবস্থা গরমে এখনই।

লোডশেডিং এখন জনজীবনের উপর এক নির্মম নির্যাতন!

বিদ্যুৎ-ছাঁটাই বা পরিকল্পিত বিদ্যুৎ বিভ্রাট- যা “লোডশেডিং” নাম দিয়ে বাস্তবে জনগণের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে এক অসহনীয় দুর্ভোগ।

যখন দেশের নাগরিকেরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা পাওয়ার আশা করে, তখন দিনের পর দিন অনিয়মিত ও দীর্ঘস্থায়ী লোডশেডিং জনজীবনকে কার্যত অচল করে দিচ্ছে।

বিদ্যুৎ উৎপাদনের ঘাটতি, অতিরিক্ত চাহিদা কিংবা যান্ত্রিক ত্রুটির অজুহাতে লোডশেডিং চলছে। জনগণ তাই বলছে। এর মধ্যে তাপপ্রবাহ ।

তাপপ্রবাহ এতটাই তীব্র আকার ধারণ করছে মনে হচ্ছে আগুনের গোলা আকাশ থেকে নিচে পড়ছে।

দেশের অন্তত ২১ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এবং এই তাপপ্রবাহ আগামি দিনগুলোতেও অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাস অনুযায়ী, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, যদিও রাতের তাপমাত্রা মোটামুটি অপরিবর্তিত থাকবে।

শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ফেনী, লক্ষ্মীপুর, রাঙ্গামাটি, বান্দরবান, পটুয়াখালী জেলা এবং খুলনা বিভাগের ১০  জেলাসহ ২১ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। জনগণ অস্থির।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *