ঢাকা: জিনিসের দাম বাড়লে, ভাড়া বাড়লে সে দাম আর কমেনা। তারপর সময়ে সময়ে উত্তরোত্তর আরো বেড়েই যায়। এটা এ দেশের নিয়ম।

ভাড়া বাড়ার পর আন্তঃজেলা ও দূরপাল্লার বিভিন্ন রুটে বাস-মিনিবাসের নতুন ভাড়ার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

ডিজেলের মূল্যবৃদ্ধির ফলে গত বৃহস্পতিবার সরকার সব ধরনের বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়িয়েছে। সেদিন থেকেই ভাড়া কার্যকর হয়েছে। এরপর শনিবার বিআরটিএর ওয়েবসাইটে প্রকাশ করা হলো নতুন ভাড়ার তালিকা।

তালিকায় রাজধানীর বাসের ক্ষেত্রে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা।

ঢাকা (সায়েদাবাদ)-চট্টগ্রাম রুটে ৫১ আসনের বাসে ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭০৪ টাকা এবং ৪০ আসনের বাসে হচ্ছে ৫৫২ টাকা।

ঢাকা (সায়েদাবাদ)-কক্সবাজার রুটে ৫১ আসনের বাসে ভাড়া হলো ৯০০ টাকা ও ৪০ আসনের বাসে ১ হাজার ১৪৭ টাকা।

ঢাকা (গাবতলী)-পঞ্চগড় রুটে ৫১ আসনের বাসে ভাড়া ১ হাজার ৫ টাকা এবং ৪০ আসনের বাসে ১ হাজার ২৮১ টাকা।

ঢাকা (গাবতলী)-রংপুর রুটে ৫১ আসনের বাসে ভাড়া ৭৫১ টাকা এবং ৪০ আসনের বাসে ৯১১ টাকা।

ঢাকা (গাবতলী)-দিনাজপুর রুটে ৫১ আসনের বাসে ভাড়া ৯৭৪ টাকা এবং ৪০ আসনের বাসে ১ হাজার ২৪১ টাকা।

ঢাকা (মহাখালী)-ময়মনসিংহ রুটে ৫১ আসনের বাসে ভাড়া ২৯৪ টাকা এবং ৪০ আসনের বাসে ৩৭৫ টাকা।

ঢাকা (মহাখালী)-জামালপুর রুটে ৫১ আসনের বাসে ভাড়া ৩৮৬ টাকা ও ৪০ আসনের বাসে ৪৯২ টাকা।

ঢাকা (মহাখালী)-কিশোরগঞ্জ রুটে ৫১ আসনের বাসে ভাড়া ৪০১ টাকা এবং ৪০ আসনের বাসে ৫১১ টাকা।

উল্লেখযোগ্য যে, গত ১৮ এপ্রিল রাতে সরকার জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণের পর ২৩ এপ্রিল ভাড়া সমন্বয় করে জারি করা প্রজ্ঞাপনে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ৫২ আসনের বাসে প্রতি কিলোমিটার ভাড়া ২ টাকা ৪২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫৩ পয়সা করা হয়।

আন্তঃজেলায় ভাড়া ২ টাকা ১২ পয়সা থেকে ২ টাকা ২৩ পয়সা এবং ডিটিসিএ এলাকায় মিনিবাসে ২ টাকা ৩২ পয়সা থেকে ২ টাকা ৪৩ পয়সা নির্ধারণ করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *