ঢাকা: একে লোডশেডিং, তার উপর তাপপ্রবাহ! একটু বৃষ্টি স্বস্তি আনতে পারে। তবে টানা বৃষ্টির মুখেই পড়তে যাচ্ছে দেশ। হতে পারে বন্যা।
এপ্রিলের তাপপ্রবাহ শেষে সোমবার থেকে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত টানা বৃষ্টি হতে পারে। ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে সিলেট, রংপুর এবং ময়মনসিংহে।
টানা বৃষ্টি আর উজানের ঢলে উত্তর-পূর্বের জেলা সুনামগঞ্জ, সিলেট, নেত্রকোনা, হবিগঞ্জ, মৌলভীবাজারে বন্যার শঙ্কা রয়েছে। এমনটাই জানাচ্ছে আবহাওয়া অফিস ও বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
সোমবার (২৭ এপ্রিল) থেকে শুরু হতে পারে বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তরের মহাকাশ পর্যবেক্ষণ বলছে সিলেট, রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও চট্টগ্রামে ভারি বৃষ্টি হতে পারে। সঙ্গে কালবৈশাখী আর বজ্রপাতের শঙ্কাও রয়েছে।
জ্যেষ্ঠ আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জানান, ‘রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগ, পরে ঢাকা, চট্টগ্রাম ও বরিশালে বজ্রমেঘ তৈরির ঘনঘটা বৃদ্ধি পাবে এবং দেশের অভ্যন্তরে ভারি থেকে অতিভারি বৃষ্টির সম্ভাবনা আছে। এটা আজকে সন্ধ্যা থেকে পরবর্তী চার দিনের জন্য।
