চট্টগ্রাম: টার্গেট কিলিং এর স্বীকার হচ্ছে সনাতনীরা। সনাতনীদের তো হত্যা করা হচ্ছেই, সেই সাথে যারা উচ্চপদে রয়েছে তাঁরা যে টার্গেট কিলিং এর স্বীকার হচ্ছেন একথা অস্বীকার করার কোনো উপায় নেই।

এবার হত্যার শিকার হলেন কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী। উদ্ধার হওয়া লাশে রয়েছে খুনের আলামত। কক্সবাজার সাধু হত্যার খুনি এখনো গ্রেফতার হয়নি। এরমধ্যে আরও একজন হত্যার শিকার হলেন।

কক্সবাজার এতো পুলিশ, আর্মি, বিজিবি, আনসার, এনএসআই, ডিজিএফআইয়ের এতো গোয়েন্দা সংস্থা থাকলেও এই বিষয়গুলো তারা ভালো করে তদন্ত করছেনা।

এক অবৈধ ইউনুস সরকার দেশকে একেবারে শেষ করে দিয়ে গেছে।

যদি তারেক রহমানের আমলেও সনাতনীরা নিরাপত্তাহীনতার শিকার হয় তাহলে তারেক রহমান ব্যর্থ। অবশ্য এই দেশে সনাতনীরা কোনোদিন নিরাপত্তা পায়নি।

আর কত নির্যাতিত হলে সরকার খুশি হবে?

বুলেট বৈরাগী দম্পতির মাত্র তিন দিন আগে ছিল বিবাহবার্ষিকী, আর আজ একমাত্র সন্তানের জন্মদিন। এমন সময়েই নেমে এলো অপ্রত্যাশিত শোক। কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর অকাল মৃত্যুতে ভেঙে পড়েছে পুরো পরিবার।

২০২২ সালের ২৩ এপ্রিল বাগেরহাটের চিতলমারী উপজেলার মেয়ে উর্মির সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের একটি কন্যা সন্তান রয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) সেই শিশুটির জন্মদিন। কিন্তু জন্মদিনের আগেই পরিবারের জীবনে নেমে আসে গভীর অন্ধকার। শিশুটি চিরদিনের জন্য তার বাবাকে হারালো।

রবিবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে বেলা সাড়ে ১১টার দিকে মরদেহবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্সটি কুমিল্লা নগরীর ধর্মসাগর পাড়ের পার্ক রোডে কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট কমিশনারেট কার্যালয়ের সামনে নেওয়া হয়। সেখানে সহকর্মীরা প্রিয় সহকর্মীকে শেষবারের মতো দেখতে জড়ো হন।

বুলেট বৈরাগীর বাবা-মা ও স্ত্রী উর্মী হিরা কান্নায় ভেঙে পড়েন। বিলাপ করতে করতে উর্মী বলেন, “ও বুলেট, আমাকে কোথায় রেখে গেলে? আমি এখন কীভাবে বাঁচব? আমার কলিজাকে তো আর দেখতে পাবো না।”

এই শোক কী সামলানো যায়?

সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিরাজুল মোস্তফা জানান, নিহতের মা নিলিমা বৈরাগী অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট একযোগে কাজ করছে এবং র‌্যাব ইতিমধ্যে কয়েকজনকে আটক করেছে বলে জানা গেছে।

একটি সূত্র জানিয়েছে, ঘটনায় অন্তত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (২৬ এপ্রিল) দুপুর ও সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়।

রোববার রাতে র‍্যাব-১১ এর সেক্টর কমান্ডার মেজর সাদমান ইসলাম গ্রেপ্তার আসামির সংখ্যা নিশ্চিত করেননি।

তিনি জানান, গ্রেপ্তারদের বিষয়ে বিস্তারিত সোমবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় সংবাদ সম্মেলনে জানানো হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *