ময়মনসিংহ: রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর–পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
সেইসাথে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিও হতে পারে।
এই এলাকার নদীবন্দরগুলোকে ০২ (দুই) নম্বর নৌ হুঁশিয়ারি সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও, ঢাকাসহ ৮ অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে।
সোমবার (২৭ এপ্রিল) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।
এদিকে, ঢাকা, মাদারীপুর, ফরিদপুর, কুষ্টিয়া, নোয়াখালী, বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। হতে পারে বৃষ্টি বা বজ্রবৃষ্টিও।
এসব এলাকাগুলোর নদীবন্দরগুলোকে ০১ (এক) নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
