ফরিদপুর: ফরিদপুরের কোতোয়ালী থানাধীন আলিয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গী গ্রামে ঘটে গেছে এক নির্মম ও হৃদয়বিদারক হত্যাকাণ্ড।

কোদাল দিয়ে অতর্কিত হামলায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।

ফরিদপুরে এক যুবকের বিরুদ্ধে নিজের দাদি-ফুফুসহ তিন জনকে কোদাল দিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২৭ এপ্রিল) রাত ১০টার দিকে সদরের আলিয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।

যে হত্যা করেছে তার নাম আকাশ মোল্লা (৪০)। সে গদাধরডাঙ্গী গ্রামের হারুন মোল্লার ছেলে।

হত্যার শিকার তিন জন হলেন আকাশ মোল্লার দাদি আমেনা বেগম (৭৫), ফুফু সালেহা বেগম (৫৫), প্রতিবেশী কাবুল চৌধুরী (৪৯)।

ঘটনার পর পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোক, আতঙ্ক ও চরম উত্তেজনা।

ঘটনায় রিয়াজুল ইসলাম (৩৮) ও আরজিনা বেগম (৩৮) নামের দুজন আহত হয়েছেন। এলাকাবাসী তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। এ হত্যাকাণ্ডে অভিযুক্ত আকাশ পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।’

আলিয়াবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. রাজ্জাক শেখ বলেন, সোমবার রাত ১০টার দিকে কোদাল দিয়ে কুপিয়ে ও পিটিয়ে আকাশ তার দাদি ও ফুফুকে হত্যা করে।

মারধর ঠেকাতে এলে প্রতিবেশী কাবুল চৌধুরীকেও পিটিয়ে হত্যা করা হয়।

স্বাভাবিক রাতের পরিবেশ মুহূর্তেই রূপ নেয় রক্তাক্ত বিভীষিকায়।

ঘটনার পরপরই অভিযুক্ত আকাশ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে ধরার চেষ্টা করলেও সে পালিয়ে যেতে সক্ষম হন।

পুলিশ মরদেহগুলো উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *