কুমিল্লা: কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত অবস্থা কুমিল্লায়।
কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার অধিকাংশ গ্রামে কালবৈশাখী ঝড়ের পর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এমনিতেই বিদ্যুৎ নেই। তার উপর কালবৈশাখী। এলাকাবাসী চরম ভোগান্তির মধ্যে দিন কাটাচ্ছেন।
কুমিল্লার চৌদ্দগ্রাম কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে উপজেলার ৪২৯টি গ্রামের জনপদ। বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে পড়ে।
ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, খামার, ফসলি জমির মাঠ, উপড়ে পড়েছে গাছপালা। টিনের চালের ওপর পড়ে ভেঙে পড়েছে ঘর।
আঞ্চলিক সড়কগুলোতে গাছ উপড়ে পড়ায় চলাচল বন্ধ হয়ে যায় যান চলাচল।
গাইবান্ধায় কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ি বিধ্বস্ত, ফসলহানি এবং বজ্রপাতে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে।
ঝড়ের ক্ষয়ক্ষতির পর খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন অনেক মানুষ।
এদিকে, সোমবার, ২৭ এপ্রিল দেখা গেছে, কমলগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকাসহ ৯টি ইউনিয়নের অন্তত দেড় শতাধিক জায়গায় গাছ পড়ে ঘরবাড়ি ও রাস্তার ওপর বৈদ্যুতিক লাইনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ঝড়ো হাওয়ায় অনেক কাঁচা ঘরবাড়ির চাল উড়ে গেছে এবং ফসলি জমিরও ক্ষতি হয়েছে।
