পাবনা: মাতা-পিতার পরের স্থান “শিক্ষক” নামের ছায়া। আজ সেই ছায়াদের কেন গ্রেফতার করে নির্যাতন করা হচ্ছে? এই অত্যাচার শুরু হয়েছে মব মাস্টার ইউনূসের আমলে।
শিক্ষকদের ওপর চরম নির্যাতন করা হয়েছে। মামলার ভয় দেখিয়ে, হত্যার হুমকি দিয়ে জোরজবরদস্তি সই করানো হয়েছে। সরিয়ে দেয়া হয়েছে তাঁদের। বুদ্ধিজীবি, শিক্ষক সমাজের অবক্ষয় যারা চাইছে তাদের যুগে যুগে চিনে রেখেছে এই বাংলাদেশ।
মুহাম্মদ ইউনূসগং–এর ক্ষমতা দখলের প্রথম তিন মাসেই শিক্ষাখাতে ভয়াবহ মবতন্ত্রের বিস্তার ঘটে।
কয়েক হাজার শিক্ষককে অসৎ উদ্দেশ্যে পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হয়।
শিক্ষকদের গায়ে ট্যাগ লাগিয়ে তাদের সাথে এই আচরণ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে প্রধান অভিযোগ ছিল—দীর্ঘকালীন সরকারের রাজনীতির সঙ্গে জড়িত থাকা, সেই আদর্শে বিশ্বাস করা কিংবা সরকার হটানোর আন্দোলনে সমর্থন না দেওয়া।
অথচ, এসব অভিযোগের কোনো প্রাতিষ্ঠানিক তদন্ত বা আইনি ভিত্তি ছিল না। তবুও এসব অভিযোগকেই ভিত্তি করে শিক্ষকদের টার্গেট করা হয়। এবং এখন যদিও সেসব বলা হচ্ছে না। তবে মব হচ্ছে।
সম্প্রতি এক শিক্ষিকাকে জুতাপেটা করা হয়েছে। এবং গ্রেপ্তারিও চলছে।
শিক্ষকদের সঙ্গে করা সেই আচরণ ছিল জঘন্যরকমের অপমানজনক ও অমানবিক।
জুতা দিয়ে মারধর, জুতার মালা পরানো, কলার ধরে টেনে হেনস্তা করা, প্রকাশ্যে অপদস্ত করা, শারীরিক ও মানসিক নির্যাতন চালানো—এসব ঘটনা ঘটে ইউনূসের সময় শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে।
পাবনার সুজানগরে মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের ও সহকারী শিক্ষক আজিজুর রহমানসহ নিরপরাধ নেতাকর্মীদের মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
এই গ্রেফতারের প্রতিবাদে এবং নিঃশর্ত মুক্তির দাবিতে শিক্ষার্থীদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে সুজানগর-মথুরাপুর সড়কে আয়োজিত এই মানববন্ধনে শিক্ষার্থীরা অন্যায়ের প্রতিবাদে সোচ্চার হয়।
শিক্ষককে গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।
সুজানগর উপজেলা মথুরাপুর উচ্চ বিদ্যালয়ে সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা অত্র এলাকার সড়কে শিক্ষকদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করে।
এ সময় শিক্ষার্থীরা বলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি আব্দুল কাদের ও সহকারী শিক্ষক আজিজুর রহমান এর মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাই। দ্রুত শিক্ষকদের নিঃস্বার্থ মুক্তি দেওয়ার দাবি করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) সহ-সভাপতি ও পাবনা জেলার শিক্ষক সমিতির সভাপতি আব্দুল কাদের , বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজিজুর রহমানকে গেল ২৩ তারিখ রাতে মিথ্যা মামলায় গ্রেফতার করেছে, তা ছাড়াও ঐদিন রাতে মথুরাপুর এলাকা থেকে শিক্ষার্থীসহ ২১ জনকে মিথ্যা মামলা গ্রেফতার করে পুলিশ।
শিক্ষার্থীরা দুজন শিক্ষকের মুক্তির পাশাপাশি অন্যান্য ছাত্রদের মুক্তির দাবি জানান,এবং ঘটনার তীব্র নিন্দা জানান।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন দ্রুত দুইজন শিক্ষকের নিঃস্বার্থ মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার না হলে কঠোর আন্দোলন হবে।
