পাবনা: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জননেত্রী শেখ হাসিনার মেগা প্রকল্পগুলোর মধ্যে অন্যতম একটি বড় কাজ। এর মাধ্যমে একটা সাধারণ বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থাকে একদম অত্যাধুনিক প্রযুক্তিতে নিয়ে গেলো।

জননেত্রী শেখ হাসিনার হাত ধরে এখনো সুবিধা ভোগ করছে বাংলাদেশ। বিদ্যুৎ উৎপাদনের গুরুত্বপূর্ণ ধাপ ফুয়েল লোডিংয়ের দিন আজ, ২৮ এপ্রিল।

পদ্মাসেতু মেট্রোরেল কর্ণফুলি ট্যানেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো প্রকল্প বিশ্বে বাংলাদেশের আত্মমর্যাদা বৃদ্ধি করে। এবং সেটা তো শেখ হাসিনার জন্যেই সম্ভব হয়েছে।

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ থেকে শুরু হতে যাচ্ছে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং কার্যক্রম। এর মধ্য দিয়ে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি পরীক্ষামূলক উৎপাদনের দিকে এক ধাপ এগিয়ে যাচ্ছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল তিনটায় এই কার্যক্রম উদ্বোধন উপলক্ষে প্রকল্প এলাকায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, তথ্য প্রযুক্তি বিভাগ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেনের।

উল্লেখযোগ্য যে, পাবনার ঈশ্বরদীর পদ্মা নদীর তীরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র-এর ইউনিট-১-এর ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন লাইসেন্স পাওয়ার পর ২০১৭ সালের ৩০ নভেম্বর প্রকল্পের মূল নির্মাণ কাজ শুরু হয়।

কাজ শেষে চলতি মাসের ১৬ তারিখে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ প্রথম ইউনিটের জন্য কমিশনিং লাইসেন্স দেয়।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন বলেন, প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শেষ হতে ৪৫ দিন সময় লাগবে।

জুলাইয়ের শেষে অথবা আগস্টের শুরুর দিকেই প্রথম ইউনিট থেকে অন্তত ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।

সেই সঙ্গে চলতি বছরের শেষ নাগাদ বা আগামী বছরের শুরুতে প্রথম ইউনিট থেকে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। এতে ১২০০ মেগাওয়াট নিরবচ্ছিন্ন বিদ্যুৎ মিলবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *