ঢাকা: হামে প্রতিদিন শিশু মারা যাচ্ছে। ৮/১০ জন করে প্রতি ২৪ ঘন্টায় শিশুগুলোর প্রাণহানি ঘটছে! বর্তমান সরকারের উচিৎ এইদিকে বেশি বেশি নজর দেয়া।
দেশে গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত হয়ে ও হামের লক্ষণ নিয়ে আরও ৯ শিশু মারা গেছে।
এদের মধ্যে নিশ্চিত হামে তিনজন এবং হামের লক্ষণ নিয়ে মারা গেছে বাকি ছয়জন। তবে হামের লক্ষণ আর হাম একই। পরিসংখ্যান যদি সরকার লুকোতে চায়, তবুও দেশবাসীর কাছে কিছু অজানা নয়।
মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ভাইরাসজনিত ছোঁয়াচে হাম রোগে আক্রান্ত হয়ে যে ৩টি শিশুর মৃত্যু হয়েছে, তারা সবাই ঢাকা বিভাগের।
উল্লেখযোগ্য যে, সারাদেশে ১৫ মার্চ থেকে এই পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মোট ৪৭ জন এবং হামের উপসর্গ নিয়ে ২২৬ জন মারা গিয়েছে। এমনটাই তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬৩ জনের হাম শনাক্ত হয়েছে। এই সময়ে ১ হাজার ২৭৬ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে, তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৯০৬ জন।
