ঢাকা: ভারতের সেভেন সিস্টার্স খেয়ে ফেলার হুমকি দেয়া বাংলাদেশের তথাকথিত জুলাই ২০২৪ জঙ্গি হাদি বাহিনীর অন্যতম জঙ্গী নেতা সারজিস আলম অসুস্থ।
সার্ভিসের মূত্রথলীতে পাথর হয়েছে। অবশেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের অপারেশন হয়েছে।
তাঁর মূত্রনালীর অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর তাঁকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকদের পরামর্শে তাঁর অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
এনসিপির মিডিয়া সেলের কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত জানান, মূত্রনালীর পাথরজনিত সমস্যায় ভুগছিলেন সারজিস আলম। মঙ্গলবার দুপুরের দিকে হঠাৎ তীব্র পেটব্যথা শুরু হলে তাকে ধানমন্ডির শংকর এলাকার ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি ভিত্তিতে ভর্তি করে চিকিৎসা শুরু করা হয়।
