ঢাকা: জঙ্গী ইউনুস দেশটাকে শেষ করে দিয়ে গেছেন। আমেরিকার সাথে গোলামি চুক্তি নিয়ে এখন পর্যন্ত জামাত, টোকাই এনসিপি, ইউনুসের রুহানি সন্তানদের প্রতিবাদ করতে দেখছেন? দেখেননি কারণ তারা করেনি। করবেও না।

শুক্রবারে জুম্মার নামাজের পরে ইউনুসের গোলামি চুক্তির বিরুদ্ধে মিছিল করেছে?
করে নাই।

সবচেয়ে ভয়ংকর ব্যাপার হচ্ছে ইউনুসের রুহানি সন্তান ষগুলো যাচাইও করতে রাজি না যে আসলেই চুক্তিটা কি গোলামী চুক্তি কিনা?

তাদের কাছে ইউনুসই একমাত্র নামাজ না পড়া সুদখোর ফেরেশতা যিনি কোন অন্যায় করতে পারেন না, কোন ভুল করতে পারে না।

আগে জনগণ ভালো থাকতে চেয়েছে, এখন জনগণ একটি শান্তিতে থাকতে চায় ডালভাত খেয়ে।

এবার যুক্তরাষ্ট্রের সঙ্গে সই হওয়া বাণিজ্যচুক্তি জাতীয় সংসদে তোলার দাবি জানিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। আজ বুধবার সংসদে পয়েন্ট অব অর্ডারে এ দাবি জানান তিনি।

রুমিন ফারহানা বলেন, ‘গতকাল মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আমাদের বাণিজ্যমন্ত্রী একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকে আমেরিকার সঙ্গে আমাদের যে বাণিজ্য চুক্তি হয়েছে, সে বিষয়ে মার্কিন রাষ্ট্রদূত বেশ কিছু কথা বলেছেন। দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি ঘাটতি, বাংলাদেশের কৃষি ও জ্বালানি পণ্য আমদানির প্রতিশ্রুতি, দেশে ব্যবসার উন্নয়ন ও বিনিয়োগ আকর্ষণের জন্য নীতি সংস্কারের বিষয়গুলো মার্কিন রাষ্ট্রদূত তুলে ধরেছেন।

তিনি আরও একটি বিষয়ে আমাদের মনোযোগ আকর্ষণ করে বলেছেন, বাংলাদেশ থেকে যে পরিমাণ পণ্য আমরা রপ্তানি করি, আমেরিকা থেকে সে পরিমাণ পণ্য আমরা আমদানি করি না। যে কারণে একটা বাণিজ্য বিরাট ঘাটতি তৈরি হয়েছে। এই বাণিজ্য ঘাটতি পূরণের লক্ষ্যে বাণিজ্য চুক্তি হয়েছে।’

‘১২ ফেব্রুয়ারি আমাদের (ত্রয়োদশ) জাতীয় নির্বাচনের ৩ দিন আগে ৯ ফেব্রুয়ারি এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। তখন বাংলাদেশের সুশীল সমাজ বারবার বলেছেন, একটি অনির্বাচিত সরকার এ ধরনের চুক্তি স্বাক্ষর করতে পারে না।

এই চুক্তিতে অনেকগুলো ক্লজ আছে যেগুলো বাংলাদেশের স্বার্থ বিরোধী। নির্বাচনের পর যখন একটি নির্বাচিত সরাকর আসবে, তখন যেন এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। দুঃখজনকভাবে আমরা দেখলাম, অন্তর্বর্তী সরকার শুনলো না এবং ৯ ফেব্রুয়ারি এই চুক্তিটি স্বাক্ষরিত হয়,’ যোগ করেন তিনি।

সরকার চাইলে এই চুক্তি ৬০ দিনের মধ্যে বাতিল করতে পারে উল্লেখ করে রুমিন ফারহানা দাবি জানান, ‘চুক্তিটি সংসদে আনা হোক।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *