ঢাকা: বৈশাখের মাঝামাঝি হতে হতেই দেশজুড়ে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হচ্ছে। কালবৈশাখী ঝড় ও সাথে বৃষ্টিপাতে দেশের পানি পরিস্থিতির অবনতি ঘটছে। কালবৈশাখীতে ইতিমধ্যেই বহু কৃষি হয়েছে, মারাও গেছেন অনেকে।

বৃষ্টির কারণে চারটি নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। এর প্রভাবে পাঁচটি জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

বন্যায় প্রতি বছর দেশের অবস্থা খারাপ হয়। মানুষ মারাত্মক বিপদে পড়ে। এবারো বোধহয় তাই হতে চলেছে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, মৌলভীবাজার ও নেত্রকোনার নিম্নাঞ্চলে ইতোমধ্যে বন্যা শুরু হয়েছে। পাশাপাশি সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলাতেও বন্যার আশঙ্কা রয়েছে, কারণ এসব এলাকার নদ-নদীর পানি বেড়েই চলেছে ক্রমাগত।

দেশের চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কতা সংকেত বজায় রাখতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, ভুগাই কংস, মনু, সোমেশ্বরী ও মগরা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের উপবিভাগীয় প্রকৌশলী পার্থ প্রতীম বড়ুয়া গণমাধ্যমকে জানিয়েছেন, মৌলভীবাজার, নেত্রকোনা, সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।

এর মধ্যে মৌলভীবাজার ও নেত্রকোনার নিচু এলাকায় এরই মধ্যে পানি ঢুকতে শুরু করেছে।

এদিকে, সুরমা ও কুশিয়ারা নদীর পানিও এক থেকে দেড় মিটারের বেশি বেড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *