ঢাকা: সরকার সয়াবিন তেলের দাম বৃদ্ধি করলো। তেলের দাম বেশি, গ্যাসের দাম বেশি, নিত্যদিনের পণ্যের দাম বেশি। মানুষ বাঁচবে নাকি মারা যাবে?
সরকারের কাছে কার্ড ছাড়া আর কি সমাধান আছে?
বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৪ টাকা বৃদ্ধি করে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১৯৯ টাকা, যা আগে ছিল ১৯৫ টাকা।
একই সঙ্গে খোলা (লুজ) সয়াবিন তেলের দামও লিটারপ্রতি ১৭৫ টাকা থেকে বাড়িয়ে ১৭৯ টাকা করা হয়েছে।
প্রতি বছর দেখা যায় মালিক পক্ষ কৃত্রিম সংকট তৈরি করে চাপ সৃষ্টি করে দাম বাড়ায়।
১৯৯ টাকা করার ঘোষণা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। পাশাপাশি খোলা সয়াবিন তেলের দামও লিটারে ৪ টাকা বেড়ে ১৭৯ টাকায় বিক্রি হবে।
বুধবার (২৯ এপ্রিল) সচিবালয়ে ভোজ্যতেলের মূল্য পর্যালোচনা সংক্রান্ত বৈঠক শেষে বাণিজমন্ত্রী দাম বৃদ্ধির কথা জানান। নতুন এই দর আজ থেকেই কার্যকর হবে।
এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, উৎসপর্যায়ে তেলের দাম ও আমদানি প্রক্রিয়ার বাড়তি খরচ বিবেচনায় এনে এই মূল্য সমন্বয় করা হয়েছে। তবে আমদানিকারক ও রিফাইনারদের দাবি অনুযায়ী আংশিক সমন্বয় করা হলেও পুরো দাবি পূরণ করা সম্ভব হয়নি।
যদি উৎসে ভোজ্যতেলের দাম কমে, তাহলে এই দাম আবার সমন্বয় করা হবে।
এছাড়াও, পাম অয়েলের দামও লিটারে ৪ টাকা বাড়িয়ে ১৭৫ টাকা থেকে ১৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
