ঢাকা: সুপ্রিম কোর্ট বার নির্বাচন নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন! বিভিন্ন বৈধ প্রশ্ন উত্থাপন হচ্ছে এই সময়। এবং সেটাই স্বাভাবিক।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সালের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন আওয়ামী লীগপন্থী আইনজীবীরা।

বিক্ষোভকারীদের ভাষ্যমতে, ৪০ জনেরও বেশি প্রার্থী বৈধ মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, কিন্তু পরবর্তীকালে যথাযথ যাচাই-বাছাই বা গ্রহণযোগ্য ব্যাখ্যা ছাড়াই তাঁদের মধ্যে অনেককে অযোগ্য ঘোষণা করা হয়।

মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামীপন্থী আইনজীবীরা মিছিল নিয়ে সুপ্রিম কোর্ট ভবন প্রদক্ষিণ করে।

এখানে উল্লেখ করা জরুরি যে, জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর প্রথম প্রকাশ্যে মিছিল-সমাবেশ করেছেন আওয়ামীপন্থী আইনজীবীরা।

উল্লেখযোগ্য যে, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমন্বয় পরিষদের পক্ষ থেকে মনোনয়ন জমা দেওয়া হলেও নির্বাচনে তাঁদের অংশগ্রহণ করতে দেওয়া হবে না বলে সাফ সিদ্ধান্ত হয়। এবং একে পক্ষপাতমূলক বলা হচ্ছে।

প্রতিবাদ হিসেবে আওয়ামীপন্থী আইনজীবীরা মিছিল নিয়ে সুপ্রিম কোর্ট ভবন প্রদক্ষিণ করেন।

মিছিল-সমাবেশে নেতৃত্ব দেন অ্যাডভোকেট মনসুরুল হক চৌধুরী, রবিউল আলম বুদু, ব্যারিস্টার সাজ্জাদ হোসেন, আম্বিয়া রেজা বুলবুলসহ অনেকে। এতে অংশ নেন কয়েক শ আইনজীবী।

সমাবেশে বক্তারা বলেন, সুপ্রিম কোর্ট বারে আওয়ামীপন্থী আইনজীবীদের অংশগ্রহণের সুযোগ না দেওয়ার সিদ্ধান্ত নজিরবিহীন, অগঠনতান্ত্রিক, অসাংবিধানিক, অবৈধ, স্বৈরাচারী ও প্রহসনমূলক।

প্রসঙ্গত, আওয়ামীপন্থীদের বলা হচ্ছে, এই ব্যক্তিরা ফ্যাসিবাদের দোসর।

এটা তো কোনো যুক্তি হতে পারে না। ছাত্রলীগকে নিষিদ্ধ এবং আওয়ামী লীগ ও এর অন্যান্য সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ হলেও কোনো ব্যক্তি তো নিষিদ্ধ নয়।

যে আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, তাতেও বলা নেই যে নির্দিষ্ট আওয়ামী আদর্শে বিশ্বাসী কোনো ব্যক্তি নির্বাচন করতে পারবে না।

একজন লোক ওকালতি করতে পারবে, সমিতির সদস্য হতে পারবে কিন্তু নির্বাচন করতে পারবে না- এটা তো হতে পারে না।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *