ঢাকা: গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামে আক্রান্ত হয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এবং পাশাপাশি এই সময়ে আরও ১ হাজার ২৩৫ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত প্রতিবেদন থেকে এই তথ্য জানা গিয়েছে।

এ নিয়ে দেড় মাসে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যু দাঁড়ালো ২৭৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে এখন পর্যন্ত হামের আক্রান্ত হয়েছে ৪২ হাজারের বেশি। এবং এখন পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন আছেন চার হাজারের বেশি রোগী।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *