ঢাকা: আগামিকাল মহান মে দিবস। এই দিবসে শ্রমের মর্যাদা, শ্রমিকের অধিকার আর ন্যায্য জীবিকার প্রশ্নে বিশ্বজুড়ে নানা আলোচনা হয়।

তবে বাংলাদেশে শ্রমিকদের মর্যাদা কতটুকু রক্ষা হচ্ছে তা তো আমরা দেখতেই পাচ্ছি। এক একটি করে কারখানা বন্ধ, শ্রমিকদের বেতন ঠিকমতো দেয়া হয় না।

মে দিবস বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার ‘এক গৌরবোজ্জ্বল দিন’। এই মন্তব্য করেছেন মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

১ মে’কে সামনে রেখে বৃহস্পতিবার এক বাণীতে রাষ্ট্রপতি বলেন, “দেশব্যাপী যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত হচ্ছে জেনে আমি অত্যন্ত আনন্দিত। এ উপলক্ষে আমি বাংলাদেশসহ বিশ্বের সকল শ্রমজীবী মানুষকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

“শ্রমিকের অধিকার ও পেশাগত নিরাপত্তার গুরুত্ব বিবেচনায় দিবসের এ বছরের প্রতিপাদ্য ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত; আসবে এবার নব প্রভাত’ সময়োপযোগী হয়েছে বলে আমি মনে করি।”

১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকদের দৈনিক আট ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গের ইতিহাস স্মরণ করে রাষ্ট্রপতি বলেছেন, “তাদের সেই আত্মত্যাগ শ্রমিক শ্রেণির অধিকার প্রতিষ্ঠায় আজও আমাদের প্রেরণা ও শক্তি জোগায়”।

রাষ্ট্রপতি বলেন, “শ্রমিকরাই হলো দেশের উন্নয়নের মূল কারিগর। শিল্প, কৃষি, নির্মাণসহ প্রতিটি খাতে তাদের নিরলস পরিশ্রম আমাদের অর্থনীতিকে এগিয়ে নিচ্ছে”।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *