ঢাকা: শ্রমিকদের অধিকার আদায়ের ঐতিহাসিক সংগ্রামের স্মৃতিবিজড়িত মহান মে দিবস আজ।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানান কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে।

এবারের মে দিবসের প্রতিপাদ্য হচ্ছে—“সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত”।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।

দিবসটি উপলক্ষে শ্রমিকদের শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ।

যাদের শ্রমে-ঘামে-রক্তে আজকের বাংলাদেশ, তাদের প্রতি আওয়ামী লীগ জানায় অপরিসীম শ্রদ্ধা।

আওয়ামী লীগ সবসময়ই শ্রমজীবি, খেটে খাওয়া মানুষের জন্য কাজ করে। ১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বৈষম্য দূর করতে শ্রম নীতি প্রণয়ন করেছিলেন। তাঁরই সিদ্ধান্তে মে দিবসকে সরকারী ছুটি ঘোষণা করা হয়।

২০১৮ সালে শেখ হাসিনার সরকার বাংলাদেশ লেবার অ্যাক্ট এর আধুনিকায়ন করে। শ্রমজীবি নারীদের জন্যেও কাজ করেছে আওয়ামী সরকার।

ফেসবুকে আওয়ামী লীগের পক্ষ থেকে লেখা হয়:

“একটি শ্রমবান্ধব, বৈষম্যহীন সমাজ তথা দেশ গঠনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারও ঘুরে দাঁড়াবে বাংলাদেশ।

সকল শ্রমজীবি মানুষকে মে দিবসের শুভেচ্ছা। মে দিবস সফল হউক।জয় বাংলা
জয় বঙ্গবন্ধু”!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *