ঢাকা: দেশজুড়ে হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশু মর্মান্তিকভাবে মারা গিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত প্রতিবেদনে দেখা গেছে, এর পাশাপাশি এই সময়ে আরও ১ হাজার ৯৬ জনের শরীরে হাম ও হামের উপসর্গ পাওয়া গেছে।

আজ, শনিবার (২ মে) স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে ঢাকাতেই মৃত্যু হয়েছে ৪ জনের।

তাদের নিয়ে গত ১৫ মার্চ থেকে আজ, শনিবার পর্যন্ত হামের উপসর্গে মোট ২৩৫ জনের মৃত্যু হয়েছে।

হাম নিয়ে সাংবাদিক আনিস আলমগীর বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন।

তিনি তাঁর ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন:

“ডেইলি স্টার ও সায়েন্স ম্যাগাজিন- দু’টির রিপোর্টই বলছে, ইউনূসের সরকার আমলে টিকা সংগ্রহ ব্যবস্থার হঠাৎ পরিবর্তন ও ব্যর্থতায় দেশে ভয়াবহ সংকট তৈরি হয়েছে।

মার্চের মাঝামাঝি থেকে এখন পর্যন্ত ৩২,০০০-এর বেশি সন্দেহভাজন সংক্রমণ এবং ২৫০-এর বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে, যাদের বেশিরভাগই ছোট শিশু। এর ফলেই টিকাদান ব্যবস্থা কার্যত ভেঙে পড়ে।

দায় এড়িয়ে “সব ঠিক ছিল” বলা বাস্তবতাকে অস্বীকার করা ছাড়া কিছু না। এই অস্বীকারের তালিকায় নাম লিখিয়েছে দেখলাম ইউনূসের স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী সাইয়েদুর রহমান। তিনি সাফাই গাইতেছেন, ডাস্টবিন শফিক তা শেয়ার করছেন।

ইউনূসের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান, বিশেষ সহকারি সাইয়েদুর রহমান বা অন্য কার সিদ্ধান্তে টিকা সংগ্রহ পদ্ধতি পরিবর্তন আনা হয়েছিল, বিষয়টি তদন্ত করা এখন জরুরি।

এই বিপর্যয়ের প্রকৃত কারণ ও দায় নির্ধারণে অবিলম্বে একটি শ্বেতপত্র প্রকাশ জরুরি- নইলে সামনে আরও বড় স্বাস্থ্য বিপর্যয় অপেক্ষা করছে। বিশেষ করে যক্ষ্মা, বসন্ত আর নিউমোনিয়ার।

ইউনূস সরকারের আঠারো মাসে শ্বেতপত্র প্রকাশ করা এই সরকারের জন্য ফরজ হয়ে গেছে। কারণ সামনের দিনগুলোতে বিভিন্ন সেক্টরে যেই বিপর্যয় আসবে তার দায়িত্ব এই সরকারকে ঘাড়ে নিতে হবে। বলা হবে এই সরকারের ক্রাইসিস ম্যানেজমেন্ট দক্ষতা নেই।

দায়িত্ব এড়ানোর জন্য সরকার বিশ্ব বাটপার ইউনূসের দায় কমাতে শেখ হাসিনার উপর কিছু দায় উঠিয়ে দেবে, এটা যদি নিয়ত থাকে, সেটাও তথ্যভিত্তিক হওয়া উচিত। মুখে বললে হবে না।

আমরা তো দেখেছি, বাংলাদেশে টিকাদান কর্মসূচিতে (বিশেষ করে শিশুদের হাম ও অন্যান্য রোগ প্রতিরোধে) অভাবনীয় সাফল্যের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘ভ্যাকসিন হিরো’ (Vaccine Hero) সম্মাননায় ভূষিত হয়েছেন।

সুতরাং সবাইকে তার কৃতকর্মের পুরস্কার এবং তিরস্কার দিতে হবে। সেখানে তিনি শেখ হাসিনা, ড. ইউনুস কিংবা তারেক রহমান- সেটা দেখার বিষয় না”।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *