ঢাকা: জঙ্গী ইউনুসের অন্তর্বর্তী সরকারের আমলে ‘ফ্যাসিস্ট’ দল আখ্যা দিয়ে আওয়ামী লীগ ও তাদের শাখা সংগঠন ছাত্রলীগ, যুবলীগ – সব নিষিদ্ধ ঘোষণা করে।
আওয়ামী লীগ আর জয় বাংলা স্লোগানে তারা তাদের মৃত্যু দেখে। ফলে মাঠ থেকে সরিয়ে নিজেরা ফাঁকা মাঠে গোল দিচ্ছে।
এই কারণে গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেনি আওয়ামী লীগ।
তারেক রহমানের শাসনামলেও তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ। তবে মাঝেমধ্যে লীগ ও এর শাখা সংগঠনের কর্মীরা ঝটিকা মিছিল বের করে নিজেদের অস্তিত্ব জানান দিয়েছে।
তাতে আরো দুইজনকে আটক করল পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনে তাদের আটক করা হয়েছে বলে দাবি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে ঝটিকা মিছিল করে ছাত্রলীগ।
শনিবার সকাল সাড়ে ৬টার দিকে তাঁরা এই ঝটিকা মিছিল বের করেন।
আটক ব্যক্তিরা হলেন, স্যার এ এফ রহমান হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফারহান তানভীর নাসিফ ও মাইক্রোবাস চালক রুবেল।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, সকালে ১০ থেকে ১২ জন রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে মিছিল ও ব্যানার প্রদর্শন করেন।
খুব সংক্ষিপ্ত সময়ের কর্মসূচি ছিলো। এটি শেষ করেই তাঁরা একটি কালো মাইক্রোবাসে উঠে জায়গা ছাড়েন। এ সময় ঘটনাস্থলে থাকা আরেকটি মাইক্রোবাস থেকে দুজনকে আটক করে পুলিশ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ জানিয়েছেন, ‘‘আটক হওয়া একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।”
ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, ‘‘রাজু ভাস্কর্য এলাকায় ছাত্রলিগের ঝটিকা মিছিল চলাকালে দুজনকে আটক করা হয়েছে। তাঁদের হেফাজতে নেওয়া হয়েছে।”
