ময়মনসিংহ: ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটেছে। বালুবাহী ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা তিন নারী নিহত হয়েছেন। দুর্ঘটনায় পাঁচজন আহত হয়েছেন।

দুর্ঘটনাটি ঘটে সোমবার (৪ মে) দুপুর ১২টা ১৫ র দিকে উপজেলার মনতলা সমিতি ঘর এলাকায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে। যারা যারা গিয়েছেন বা আহত হয়েছেন তাঁদের নাম পরিচয় পাওয়া যায়নি এখনো।

ঘটনা সম্পর্কে জানা গিয়েছে, জামালপুর থেকে ছেড়ে আসা দ্রুতগতির অটোরিকশাটিকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিয়ে উল্টে যায়। এতে করে ঘটনাস্থলেই অটোরিকশার তিন নারী যাত্রী মারা যান।

স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *