চট্টগ্রাম: এটাকে ইয়াবার লাশ বলবে নাকি লাশের ইয়াবা বলবে লোকে? অ্যাম্বুলেন্সে যোগী নয়, ছিলো লাখের বেশি ইয়াবা! কী দারুণ ব্যবসা চলছে দেশে। দু একদিনের আটক করে দেখানো হয়। তারপর ছেড়ে দিয়ে যেই সেই।

চট্টগ্রামে একটি অ্যাম্বুলেন্স থেকে এক লাখ পাঁচ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ মে) দুপুর ২টার দিকে নগরীর কোতোয়ালি থানার ব্রিকফিল্ড রোডের পাথরঘাটা পুলিশ ফাঁড়ির পশ্চিম পাশে একটি কালভার্টের ওপর অভিযান চালিয়ে এই ইয়াবাগুলো উদ্ধার করা হয়। ঘটনায় অ্যাম্বুলেন্সের চালকসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন- চন্দনাইশ থানার দোহাজারী পৌরসভার আলীপাড়া ১ নম্বর ওয়ার্ডের মো. বাবলু খানের ছেলে অ্যাম্বুলেন্সচালক শহিদুল ইসলাম খান সাগর (২৭) এবং তার সহযোগী দোহাজারী এলাকার সরকার পাড়া আহমদ কবির মেম্বারের বাড়ির মোহাম্মদ সৈয়দের ছেলে মো. আফসার (৩৩)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি চালানো হয়। কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে আসা একটি অ্যাম্বুলেন্সে তল্লাশি চালানো হয়।

অ্যাম্বুলেন্সে যোগী থাকার কথা, নাহ সেখানে রোগী ভোগী নেই, অ্যাম্বুলেন্স থেক এক লাখ পাঁচ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ইয়াবাগুলো অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষ কৌশলে লুকানো ছিল বলে জানায় পুলিশ।

ওসি মো. আফতাব উদ্দিন বলেন, মাদক পাচারের উদ্দেশ্যে অ্যাম্বুলেন্স ব্যবহার করা হচ্ছিল। অভিযানে ইয়াবা উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *