ঢাকা: চলন্ত একটি প্রাইভেটকারে আচমকা অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে।
রাজধানীর ফার্মগেট এলাকায় আনন্দ সিনেমা ট্রাফিক বক্সের সামনের প্রধান সড়কে চলন্ত প্রাইভেটকারটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (৬ মে) সকাল ১০টার দিকে তেজগাঁও থানাধীন ফার্মগেটে ঘটনাটি ঘটে।
জানা যায়, ঢাকা মেট্রো-চ ১৯-৩৩৯৭ নম্বরের একটি প্রাইভেটকারের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি থেকেই আগুন লাগে ।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। সকাল ১০টা ১৫ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে এত সময়ে আগুনে গাড়িটির প্রায় এক-তৃতীয়াংশ পুড়ে যায়। হতাহতের ঘটনা ঘটেনি।
আগুন নিয়ন্ত্রণে এনে রেকারের মাধ্যমে গাড়িটি সরিয়ে নেওয়া হয়।
