নরসিংদী: কত বড় অমানুষ এরা হতে পারে!
নরসিংদীর পলাশ উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুকে পায়ুপথে উচ্চগতিতে বাতাস ঢুকিয়ে হত্যা করেছে এক রিক্সা চালক।
শিশুটির বয়স ৯, নাম রামিম।
বুধবার (৬ মে) সকালে উপজেলার গজারিয়া বাজারের একটি অটোরিকশা গ্যারেজে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।
স্থানীয় এই বাচ্চাটা অটোরিকশার গ্যারেজে গেলে, সবুজ মিয়া নামে এক রিক্সা চালক রিক্সার টিউবে হাওয়া দেওয়ার ইলেকট্রনিক এয়ার কম্প্রেসারের নল জোর করে তার পায়ুপথে ঢুকিয়ে সুইচ অন করে দেয়।
বুধবার সকাল ৯টার দিকে বাজারে ফয়সাল মিয়ার ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজে যায় শিশু রামিম। এসময় একই গ্রামের লোকমান মিয়ার ছেলে রিকসা চালক সবুজ মিয়া এই শয়তানি করে শিশুটির জীবন কেড়ে নেয়।
এর ফলে তীব্র গতিতে বায়ু প্রবেশের ফলে বাচ্চাটার পায়ুপথের ক্যানাল ছিড়ে ইন্টারনাল ব্লিডিং হয়।
বায়ু ঢুকে বাচ্চার পেট অস্বাভাবিক ফুলে ওঠে। সে যন্ত্রণায় কাতরাতে থাকে। তাকে দ্রুত স্থানীয় হসপাতালে নিয়ে গেলে সেখান থেকে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়।
ঢাকা মেডিকেলে পৌঁছালে তাকে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পরে বিকেল সোয়া ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে শিশুটির মৃত্যু হয়।
কি এক জঘন্য মৃত্যুপুরীতে এদেশের শিশুরা বসবাস করছে চিন্তা করা যায় না।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, ‘সন্ধ্যার পর শিশুর মরদেহ বাড়িতে নিয়ে আসলে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আজ লিখিত অভিযোগ দেওয়ার কথা। পরিবারের লিখিত অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’
