ঢাকা: অসহনীয় যন্ত্রণা নিয়ে এতগুলো শিশুর মৃত্যু হলো এই দায় যাদের তাঁদের কী শাস্তি হবে না? তাঁদের কী বিচারের আওতায় আনা হবে না? কে দেবে জবাব?

অন্তর্বর্তী সরকারের টিকা সংগ্রহে অব্যবস্থাপনার ফলে আজ দেশজুড়ে হামের ভয়াবহ প্রাদুর্ভাবে ৩০০-এর বেশি শিশুর মৃত্যু হয়েছে।

হাম নিয়ে অন্তর্বর্তী সরকারকে বার বার সতর্ক করেছিল ইউনিসেফ। ইউনিসেফের সতর্কতা উপেক্ষা করে হামের টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার।
অন্তবর্তী সরকার কি এই দায় এড়াতে পারেন?

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরো ১২ শিশু মারা গেছে। এবং একই সময়ে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে আরো ১ হাজার ৫২৪ শিশুর শরীরে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে সাত শিশু মারা গিয়েছে।

এর মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে উপসর্গ নিয়ে, দুজন হামে মারা গেছে। এ নিয়ে গত ৫৩ দিনে মৃতের সংখ্যা দাঁড়াল ৩৩৬।

এর মধ্যে ২৬৮ শিশু উপসর্গ নিয়ে এবং ৫৬ জন হামে আক্রান্ত হয়ে মারা গেছে।

বলা হয়, এই একই সময়ে দেশের আট বিভাগে এক হাজার ৫৪ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এবং নতুন হাম শনাক্ত হয়েছে ৩৭৩ জন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *