ঢাকা: অহরহ অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হচ্ছে। ঢাকার কদমতলীর সাদ্দাম মার্কেট এলাকায় একটি ফোম তৈরির কারখানায় আগুন লাগে। এই আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।

শুক্রবার রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম তথ্য দেন। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন লাগে। সাথে সাথে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কারখানাটিতে বিপুল পরিমাণ দাহ্য পদার্থ ও ফোম মজুদ থাকায় মুহূর্তের মধ্যেই আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে এবং চারপাশ কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

পানির উৎস হিসেবে পাশের একটি খালের পানি জেনারেটরের মাধ্যমে ব্যবহার করা হয়। দীর্ঘ প্রায় ৩ ঘণ্টার নিরলস প্রচেষ্টার পর রাত সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে পুরো কারখানাটি পুড়ে ছাই হয়ে গেলেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

এত ঘন জনবসতির এলাকায় ঝুঁকিপূর্ণ দাহ্য পদার্থের কারখানা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

দুর্ঘটনার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানা যায়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *