গাজীপুর: কি চলছে আসলে দেশে সরকার কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে? হত্যা দিন দিন বেড়েই যাচ্ছে। কোনো বিচার নেই, আইন নেই। কারো ইচ্ছা হয়েছে ওমুককে খুন করবার, ব্যস খুন করো। কেউ কিচ্ছু বলবে না।
এবার একইসঙ্গে ৫ জনের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।
গাজীপুরের কাপাসিয়ায় এক বীভৎস নিষ্ঠুরতা! রাউতকোনা গ্রামে এক ব্যক্তির স্ত্রী ও সন্তানসহ একই পরিবারের ৫ জনকে নৃশংসভাবে জবাই করে হত্যা করা হয়েছে।
শুক্রবার (৮ মে) উপজেলার রাউতকোনা গ্রামে এই ঘটনা ঘটে।
নিরাপদ আশ্রয়ে থাকা একটি পরিবারকে এভাবে নিশ্চিহ্ন করে দেওয়ার ঘটনা কোনোভাবে মেনে নেওয়া যায় কি?
পৈশাচিক হত্যাকাণ্ডের সাথে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হবে বলে মনে হয়?
জানা গেছে, গভীর রাতের কোনো এক সময় ওই পাঁচজনকে হত্যা করে দুর্বৃত্তরা।
আজ শনিবার ভোরে উপজেলার রাউৎকোনা গ্রামের ফোরকান মিয়ার বাড়িতে পাঁচজনের লাশ পড়ে থাকতে দেখা যায়।
স্থানীয় বাসিন্দাদের বক্তব্য অনুযায়ী, আজ ভোরে ঘরের মেঝেতে তিন শিশু, নারী ও এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এই খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন এসে ঘটনাস্থলে ভিড় করেন।
গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (কাপাসিয়া-কালীগঞ্জ সার্কেল) আসাদুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে গৃহকর্তা ফোরকান মিয়া এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। ঘটনার পর থেকেই তিনি পলাতক। তবে তার সাথে আরো কেউ জড়িত আছে কিনা সেসব কিছুই জানা যায়নি।
