ঢাকা: বাংলাদেশ থেকে সৌদিতে পৌঁছেছেন ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী। শনিবার (৯ মে) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের আইটি হেল্পডেস্কের সর্বশেষ বুলেটিন অনুযায়ী এই তথ্য জানা গেছে।

এদিকে, সৌদি আরবে হজ করতে গিয়ে আরও দুজন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। এই নিয়ে মোট ১২ জন বাংলাদেশি হজযাত্রী মারা গিয়েছেন।

শনিবার (৯ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এই তথ্য জানা গেছে। মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে ১০ জন পুরুষ রয়েছেন এবং ২ জন নারী। জানা গিয়েছে, মক্কায় ১০ জন ও মদিনায় ২ জন মারা গেছেন।

শুক্রবার (৮ এপ্রিল) যশোরের কোতোয়ালির মো. আব্দুল মতিন (৫৩) এবং দিনাজপুরের নবাবগঞ্জের মো. আজহারুল হক (৬৪) মক্কায় মারা গেছেন।

আরেকদিকে, জামালপুরের মাদারগঞ্জের মো. আব্দুল হাই (৬১) মদিনায় মারা গেছেন। এই একই দিন মক্কায় মারা গেছেন শেরপুরের শ্রীবরদীর মো. আবদুল্লাহ আল মামুন (৫৮)। তাঁরা স্বাভাবিকভাবেই মারা গেছেন বলে ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামি ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন। এরমধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন হজযাত্রী আছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *