চট্টগ্রাম: মানুষ হত্যা পশু হত্যা থেকে সহজ হয়ে যাচ্ছে! চারিদিকে শুধু লাশের গন্ধ!রক্তের দাগ! বিচারহীনতা এর একমাত্র কারণ! প্রশাসন, সরকার এখনো নাক ডেকে ঘুমোচ্ছে।
চট্টগ্রাম আবারো সাক্ষী হলো পৈশাচিক ঘটনার।
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় এক ব্যক্তির মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৯ মে) উপজেলার পাইন্দং ইউনিয়নের নতুন আশ্রয়ণ প্রকল্প এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মরদেহ থেকে রীতিমতো দুর্গন্ধ বের হওয়া শুরু হয়।এলাকাবাসী দুর্গন্ধ পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন।
তাঁরা হঠাৎ ঝোপের ভেতরে একটি অর্ধগলিত, মাথাবিহীন মরদেহ দেখতে পান। মুণ্ডহীন দেহ পড়ে আছে ঝোপের ভিতর। কী বিভৎস দৃশ্য! বিষয়টি তাৎক্ষণিকভাবে ফটিকছড়ি থানা পুলিশকে জানানো হয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তবে মরদেহে পচন ধরায় এবং মাথা না থাকায় নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে মৃতদেহটি নারীর বলে জানা গিয়েছে।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, অন্য কোথাও হত্যার পর পরিচয় গোপন রাখতে দুর্বৃত্তরা মরদেহের মাথা বিচ্ছিন্ন করে নির্জন ওই এলাকায় ফেলে রেখে গেছে। তবে ঘটনাস্থলের আশপাশে মাথা বা রক্তের কোনো স্পষ্ট চিহ্ন ছিলো না।
এমন একটা ঘটনায় পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক।
ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আলম খান বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং অপরাধীদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।’
