ঢাকা: আজ মা দিবস। এই যে শত শত মায়ের বুক খালি হয়ে যাচ্ছে, এর দাম কত টাকায় পূরণ হবে? সন্তান হারানোর বেদনা কি টাকা দিয়ে পূর্ণ করা যায়?
ঐ যে ১১ বছর দাঁতে দাঁত চেপে যে মা অপেক্ষা করে ছিলো একটি সন্তানের মুখ দেখবে বলে, সেই সন্তান মারা গেলো! সেই মাকে জবাব দেবার মতো ভাষা আছে?
টিকার অভাবে চার শতাধিক শিশু মৃত্যু! হয়তো আরো বেশি।
প্রতিদিন আক্রান্ত হচ্ছে শতশত আর মৃত্যু তালিকায় ষোগ হয় নতুন সংখ্যা!
ইউনূস গং শুধু টিকার ব্যবস্থা না করায় শতশত মায়ের কোল খালি হচ্ছে, হারিয়ে যাচ্ছে পরবর্তী প্রজন্ম! এখন কারো আসমান কাঁপে না গো! ওরা কোথায় এখন যাঁদের আসমান কেঁপে উঠতো কথায় কথায়!?
হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা যাওয়া ৩৫২ শিশুর প্রত্যেক পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
আজ, রবিবার (১০ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব জনস্বার্থে এই রিট দায়ের করেন। স্বাস্থ্য সচিবসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।
পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, হাম ও হামের উপসর্গ নিয়ে গত ৫৫ দিনে ৩৫২ শিশুর মৃত্যু হয়েছে। সরকারি হিসাবেই গড়ে প্রতিদিন অন্তত ছয়জন করে শিশুর মৃত্যু হচ্ছে। তবে গত এক সপ্তাহে সেই সংখ্যা গিয়ে ঠেকেছে গড়ে প্রতিদিন ১০ জনে।
যদিও এই সংখ্যা আরো অনেক বেশি বলেই মনে করা হচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রীর একদিকে আশ্বাস শোনা যাচ্ছে, আরেকদিকে প্রতিদিন মৃত্যু বেড়েই চলেছে। এর দায় কী তারেক রহমানের সরকার এড়াতে পারে?
