চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার দেওয়ানজী পুকুরপাড় এলাকায় নিজের বাড়ি থেকে পলি চৌধুরী (৪৬) নামে এক হিন্দু ধর্মাবলম্বী স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার বিকেলে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় ঘরের দরজা ভেঙে মেঝেতে পড়ে থাকা অবস্থায় তাঁর নিথর দেহ উদ্ধার করা হয়।
তাঁর বয়স ৪৬ বছর। তিনি অবিবাহিত ছিলেন। বাবা মারা গেছেন অনেক আগেই। মা দেশের বাইরে বলে জানা যায়।
ঘটনায় হিন্দুদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এটা কী হত্যা নাকি আত্মহত্যা? একজন শিক্ষক হঠাৎ এভাবে আত্মহত্যা করবেন কেন? হিন্দু নিধন নয় তো?
জানা গিয়েছে, গত শনিবার থেকে পরিবারের সদস্যরা তাঁর সাথে ফোনে যোগাযোগ করতে ব্যর্থ হয়ে পুলিশকে খবর দিলে এই মর্মান্তিক ঘটনাটি সামনে আসে।
পুলিশ সূত্রে জানা গেছে, পলি চৌধুরী ওই বাড়িতে একাই থাকতেন। মরদেহে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন না থাকলেও শরীরে পচন ধরেছিল, যা থেকে ধারণা করা হচ্ছে কয়েক দিন আগেই তাঁর মৃত্যু হয়েছে।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এটি স্বাভাবিক মৃত্যু নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে প্রশাসন।
