নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় এক পরিবারের ৫ জন দগ্ধ হন।

এতে গৃহকর্তা কালাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া পড়েছে।

সোমবার (১১ মে) বেলা ১১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

উল্লেখযোগ্য যে, রবিবার (১০ মে) সকাল ৭টা নাগাদ ফতুল্লা গিরিদারা এলাকার গ্রাম বাংলা টাওয়ারের সামনের বাড়িতে দুর্ঘটনাটি ঘটে।

বিস্ফোরণে দগ্ধ হন, সবজি বিক্রেতা কালাম (৩৫), তাঁর স্ত্রী সায়মা, তাঁদের ছেলে মুন্না (১২), দুই মেয়ে কথা (৪) মুন্নি (৭)।

চিকিৎসকরা জানান, কালামের স্ত্রী সায়মার অবস্থাও ভালো নয়। তাঁর দেহের ৬০ শতাংশ, মুন্নার ৩০, কথার ৫২ ও মুন্নির ৩৫ শতাংশ পুড়ে গেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *