গাজীপুর: গাজীপুরে একটি তৈরি পোশাক কারখানার অন্তত ৫০ জন শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। অবশেষে তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়।
কারখানায় কাজ চলার অনেকেরই মাথা ঘোরানো ও বমির সমস্যা দেখা দেয়। পরে কর্তৃপক্ষ তাদের দ্রুত হাসপাতালে পাঠান।
সোমবার (১১ মে) বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকার বাংলাদেশে প্যানএশিয়া ক্লদিং লিমিটেড তৈরি পোশাক কারখানায় এই ঘটনাটি ঘটে।
শিল্প পুলিশ জানায়, সোমবার সকালে শ্রমিকরা কাজে যোগ দেওয়ার কিছু সময় পরেই বেশ কয়েকজন আচমকা অসুস্থ হয়ে পড়েন। আর সবার মধ্যে অসুস্থতার একই লক্ষণ দেখা যায়। অন্তত ৫০ জন অসুস্থ হয়ে পড়েন। মাথা ঘুরানো, বমি ছিলো তাঁদের।
পরে কারখানা কর্তৃপক্ষ তাদের স্থানীয় তায়েরুন্নেছা মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান।
প্রাথমিক চিকিৎসার পর বেশিরভাগ শ্রমিক বাড়ি ফিরে গিয়েছেন তবে কয়েকজন এখনো ভর্তি আছেন হাসপাতালে।
তাজউদ্দিন হাসপাতালের পরিচালক ডা. মো. আমিনুল ইসলাম বলেন, সকালে কয়েকজন পোশাক শ্রমিকদের অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হলে দ্রুত তাদের চিকিৎসা দেওয়া হয়। তাদের মধ্যে অনেকের মাথা ঘুরানো, বমিসহ শরীর দুর্বলতা ছিল।
এটি মাস সাইকোজেনিক ডিজিজ।
