ঢাকা: বাংলাদেশে প্রায় ৪০০ জনের বেশি শিশু হাম আক্রান্ত হয়ে মারা গেছে কিন্তু কারো কোনো উদ্যোগ নেই সে ব্যাপারে। সর্তক করার পরও কেনো টিকা কিনলো না সে বিষয়ে জবাবদিহিতা নাই!
জামাত পাকিস্তানির গোষ্ঠী এখন জবাবদিহিতা চায় না কেন? ওহ! তারা তো আবার ইউনূসের নুন খেয়েছে, তাই গুণগান গাইছে।
এই দেশে মহাজনের বিচার হয়না, পক্ষান্তরে কুকুর আর পাখি মারার বিচার হয় রকেটের গতিতে।
এদিকে, একদিনে হামের উপসর্গ নিয়ে আরও নতুন করে ৬ শিশুর মৃত্যু হয়েছে।
এই নিয়ে হাম আক্রান্ত হয়ে ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪১৫ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সারাদেশে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মারা গেছে ৬৫ জন। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে ৩৫০ জন মারা গেছে।
সম্ভবত সংখ্যাটা আরো বেশি হবে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১১৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। তাতে মোট হাম শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ছয় হাজার ৯৩৭ জনে।
এসময়ে নতুন করে ১৩৪১ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। মোট উপসর্গ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫০ হাজার ৫০০ জনে।
