ঢাকা: বাংলাদেশে ভয়াবহ আকার ধারণ করেছে হাম। এখন পর্যন্ত শিশুমৃত্যুর সংখ্যা চারশো ছাড়িয়েছে। এটা সরকারি হিসেব। এই সংখ্যা আরো বেশিও হতে পারে।
রোজ খালি হচ্ছে কত মায়ের কোল। এমন শোকের পরিস্থিতিতে সরব হয়েছেন দেশের সর্বকালের অন্যতম সেরা অললাউন্ডার সাকিব আল হাসান। আবেগঘন বার্তা দিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশের পাশাপাশি তিনি প্রার্থনাও করেছেন। হামে আক্রান্ত হয়ে মৃত এক শিশুকে কোলে নেওয়া স্বজনের ছবি পোস্ট করেছেন সাকিব।
তিনি লিখেছেন, ‘শিশুর হাসিতে যে পৃথিবী বেঁচে থাকে, সেই পৃথিবীর কিছু আলো আজ হামের প্রকোপে নিভে গেছে। হারিয়ে যাওয়া প্রতিটি কোমল প্রাণের প্রতি গভীর শোক ও প্রার্থনা।’
উল্লেখ্য, স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরে ৪১৫টি শিশুর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। রবিবার মারা গিয়েছিল ১১টি শিশু। সপ্তাহখানেক আগে একদিনে সর্বোচ্চ ১৭টি শিশু মারা যায়।
এত মৃত্যুর পরেও সরকারের কোনো উদ্যোগ নেই পরিস্থিতি নিয়ন্ত্রণে। চিকিৎসার পাশাপাশি ইউনূস আর তাঁর সাঙ্গোপাঙ্গোদের জবাবদিহিতায় কেন আনা হচ্ছে না সেটাই বড় প্রশ্ন।
