ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে আরো নয়টি শিশু মারা গেছে। এই তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এর মধ্যে তিন জনের শরীরে হাম শনাক্ত হয়েছিল; বাকি ছয় জনের মধ্যে ছিল হামের উপসর্গ। তবে উপসর্গ বলে কিছু না, এগুলো সব হাতেই মৃত্যু।

এই সময়ে নতুন করে ৮৭ জনের শরীরে ভাইরাসজনিত ছোঁয়াচে এই রোগ শনাক্ত হয়েছে।

আজ, মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, সারাদেশে ১৫ মার্চ থেকে এই পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬৮ জনের। আর সন্দেহজনক হাম রোগের লক্ষণ নিয়ে ৩৫৬ জন মারা গেছে।

১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৫১ হাজার ৫৬৭ জন। এদের মধ্যে ৭ হাজার ০২৪ জনের হাম শনাক্ত হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *