চট্টগ্রাম: চট্টগ্রাম-১ মিরসরাই আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গিয়েছেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ছিলেন আওয়ামী লীগের অন্যতম প্রভাবশালী ও অভিজ্ঞ নেতা।
মোশাররফ হোসেন ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।মুক্তিযুদ্ধের সময় সক্রিয়ভাবে অংশ নেন এবং স্বাধীনতার পর আওয়ামী লীগের রাজনীতিতে ধীরে ধীরে গুরুত্বপূর্ণ অবস্থানে উঠে আসেন।
ঢাকা স্কয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।
বুধবার (১৩ মে) সকাল ১০টা পনেরো নাগাদ রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে বয়স হয়েছিলো ৮৩ বছর।
বয়স হয়েছিলো, বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। কয়েকদিন ধরেই রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে একেবারে যে সবাইকে ফেলে চলে যাবেন এটা আশা করা যায়নি। আশা করেও না কেউ।
জনগণ শোকার্ত হয়ে পড়েছে মোশাররফ হোসেনের মৃত্যুতে।
মানুষ বলছে, “মিরসরাই সব সময় শান্ত ছিল আপনার নেতৃত্বে। মিরসরাইবাসীর জন্য ইকোনমিক জোন করে দিয়েছেন, পুরো মিরসরাই আপনার হাতের ছোঁয়ায় পরিবর্তন হয়েছিল, কখনো নিজের দলের কর্মীকে রাজনীতিকে অপব্যবহার করতে দেন নাই”।
তাঁর অবদান মিরসরাই এর মানুষ কখনো ভুলবে না।
মৃত্যুর দুয়ারে বসেও তিনি পুষ্পের হাসি হাসতে জানতেন।
বীর চট্টলার জীবন্ত কিংবদন্তির মৃত্যু শোকের ছায়া ফেলেছে।

২৪ এর আগষ্টের পর মিথ্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারবরণ করে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন তিনি! ইউনূস জঙ্গী তাঁকেও ছাড়েনি।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অক্টোবর মাসে তিনি গ্রেপ্তার হন।
২০২৫ সালের আগস্টে অসুস্থ হয়ে পড়লে পিজি হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন ছিলেন এবং পরে জামিনে মুক্ত হন।
