নারায়ণগঞ্জ: কোরবানির পশু ডোনাল্ড ট্রাম্প বেশ আলোচনায়! মহিষ কিন্তু দেখতে একদম হুবহু যেন ডোনাল্ড ট্রাম্প!

ঠিক যেনো নামের সাথে চেহারায় বেশ মিল রয়েছে। ঈদের আগেই কোরবানির গরু মহিষের বড় বড় সেলিব্রিটিদের নাম দেয়া এটা বেশ কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে। মিল পেলে সেই নামই রেখে দেয়া হয়।

এবার কোরবানির পশু মহিষের নাম ডোনাল্ড ট্রাম্প রাখায় নামের সাথে ডোনাল্ড ট্রাম্প এর মিল খুঁজছেন অনেকেই!

নারায়ণগঞ্জে প্রায় ৭০০ কেজি ওজনের একটা মহিষ, যার নামা রাখা হয়েছে ডোনাল্ড ট্রাম্প। এই মহিষের চুল (লোম)গুলো দেখে ট্রাম্পের চুলের মতো এবং চোখগুলাও একই এমনটাই বলছেন অনেকে।

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নারায়ণগঞ্জের একটি খামারে গোলাপি রঙের একটি মহিষ এখন সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

৭০০ কেজি ওজনের এলবিনো জাতের মহিষটি।

সরেজমিন দেখা গেছে, নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকার রাবেয়া অ্যাগ্রো ফার্মে নানা জাতের গরু, মহিষ, ছাগল, ভেড়াসহ কোরবানির পশুর পাশাপাশি দেখা মিলছে ব্যতিক্রমী এই গোলাপি মহিষের।

সাড়ে তিন বছর বয়সী এলবিনো জাতের এই মহিষটি। মাথার চুলগুলো তার অনেক বড়। খামারিরা তার নাম দিয়েছেন ‘ডোনাল্ড ট্রাম্প’। মহিষটির চলাফেরাতেও আছে বেশ রাজকীয় ভাব।

খামার কর্তৃপক্ষ জানিয়েছে, গত বছর কোরবানির ঈদের এক মাস পর রাজশাহী সিটি পশুর হাট থেকে মহিষটি কেনা হয়। এর পর থেকে খামারে বিশেষ যত্নে লালন-পালন করা হচ্ছে।

মহিষটি ইতিমধ্যে লাইভ ওয়েট হিসেবে প্রতি কেজি ৫৫০ টাকায় ঢাকার এক ক্রেতার কাছে বিক্রি করা হয়েছে। ঈদুল আজহার আগে ক্রেতা মহিষটি নিয়ে যাবেন।

তাকে খাওয়ানো হয় ভুট্টা, সয়াবিন, খইল, গমের ভুসি, তিলের খইল, ধানের কুঁড়া, খড় ও সবুজ ঘাস।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *