চট্টগ্রাম: ‘জয় বাংলা’ স্লোগান দেয়া অপরাধ? বিএনপি সরকারও কি ইউনূসের আদর্শে হাঁটছে!?

এই জয় বাংলা বলায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

চট্টগ্রাম নগরীর জামিয়াতুল ফালাহ জামে মসজিদ মাঠে সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে ‌‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল করার অভিযোগে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

এখনো আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র দৃশ্যমান এবং খুব প্রকট।

আজ, শুক্রবার বিকালে সংবাদ মাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এইসব তথ্য জানায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

যাদের গ্রেফতার করা হয়েছে তাঁরা হলেন— মো. মহিউদ্দিন (৩৯), মো. সুমন (২৪), মো. ইমন (২৩), মো. মুর্তুজা মেহেদী ওরফে মেহেদী হাসান (২২), মো. বশর প্রকাশ হাসান (২৪), মো. সজিব (২৭), মো. মুসা (৪২), মো. সোহেল (২৮), মো. মনির (৩৭), রায়হান (২৯), ইলিয়াছ প্রকাশ মিলন (২৬), মো. জাহিদুল হক প্রকাশ সোহাগ (২৪), মো. শাহিন (২৭), মো. শরীফ (২০), মো. ছোটন প্রকাশ রাকিব মিয়া (২৮), আলামিন (২৪), মো. সাদ্দাম হোসেন (২৯), মো. রাসেল (২৫) ও মো. জয়নাল (২২)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের হাতে লাঠিসোটা ও ইট-পাটকেল ছিল। এবং তারা নাকি নাশকতার উদ্দেশ্যে সমবেত হয়েছিল বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *